জকিগঞ্জ উপজেলা ও ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদল’র আনন্দ মিছিল

Spread the love

জকিগঞ্জ উপজেলা ছাত্রদল ও ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদল এর আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুকে অভিনন্দন জানিয়ে নবগঠিত জকিগঞ্জ উপজেলা ও ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল করে।

জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল জব্বার চৌধুরী রুবেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার আলম সুজন, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান আহমদ,কামিল আহমদ,আবিদুর রহমান,উজ্জ্বল আহমদ,শাহজাহান আহমেদ,আবু তাহের চৌধুরী, গাজী জাকারিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য এম রায়হান আহমদ রাজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম জাফর চৌধুরী, আলতাব, সালমান, মিরাজ,শাহরিয়া, সামাদ, জাহেদ, মাহি, মুস্তাকিম, রুজেল, জাকির, মনির, মাসুম, রেজওয়ান, ফরহাদ সহ জকিগঞ্জ উপজেলা ছাত্রদল ও ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *