
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রাম নিবাসী, অস্ট্রেলিয়া প্রবাসী জাহিদুর রহমানের পিতা, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আব্দুল মান্নান মনই মিয়া(৭৫) আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সিলেট নগরীর হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন।
মৃত্যুকালে ৫ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের প্রথম জানাযা আজ বিকেল ৫.৩০মিনিটের সময় নিজ এলাকা চারিগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাযা এশার নামাজের পর নগরীর শাহী ঈদগাহ এলাকায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা শেষে মানিকপীর টিলা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পরিবার।