জকিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ; স্বামী আটক

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর স্বামীকে হাসপাতাল থেকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। আটককৃত ব্যক্তি জকিগঞ্জ ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাবুলাল বিশ্বাসের ছেলে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত প্রজ্জয় কুমার বিশ্বাস (৩৫)।

পুলিশ জানিয়েছে, প্রজ্জয় তার স্ত্রী পলিসুতাকে নিয়ে আলমনগর গ্রামে বাসা ভাড়া দীর্ঘদিন থেকে করে বসবাস করে। মঙ্গলবার তার স্ত্রীকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে স্বামীকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করর। মৃত গৃহবধূর গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের বলেন, গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার স্বামীকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেম করেই তাদের বিবাহ হয়েছিলো। সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিলো। নিহত গৃহবধূর স্বামীর দাবী, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রকৃতপক্ষে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেই রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *