ওমানে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের হাফিজ বিলালের ইন্তেকাল: ওমান আল ইসলাহর শোক

Spread the love

গত ২ আগস্ট ওমানের বুরাইমি শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওমান আল ইসলাহর সহ সভাপতি, সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামের হাফিজ বিলাল আহমদ সাহেল ইন্তেকাল করেছেন।

তিনি ওমানের বুরাইমি শহরে একটি মসজিদের মুয়াজ্জিন(অস্থায়ী) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রবিবার বিকাল (ওমান সময়) ৫টা নাগাদ বাইসাইকেল যোগে কোথাও যাচ্ছিলেন। এসময় দ্রুত ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে একটি হাসপাতালে নেয়া হয়। রাত ৮:২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেশে নিহতের স্ত্রী, দুই ছেলে ও একমেয়ে রয়েছে।

মরহুম হাফিজ বিলাল আহমদের ইন্তেকালে আনজুমানে আল ইসলাহ ওমান’র পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদুল আলম স্বপন। তিনি শোকবার্তায় বলেন, মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হাফিজ বিলাল আহমদ সাহেল এর মৃত্যুতে আমরা শোকাহত। এসময় তিনি মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

উল্লেখ্য হাফিজ শাহিদুল আলম স্বপন আরও জানান, নিহত রেমিট্যান্স যোদ্ধার লাশ দেশে প্রেরণের প্রস্তুতি চলছে। যতদ্রুত সম্ভব ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস লাশ দেশে প্রেরণের ব্যবস্থা নিচ্ছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *