
জকিগঞ্জ টিভি :: সিলেটে অবস্থানরত জকিগঞ্জের ইন্টার থেকে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসির ঈদ আড্ডা আজ ২ আগষ্ট, রবিবার আটগ্রামস্থ সাজিদ রাজার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আড্ডায় পরিচিতি পর্বসহ ছিল জেডএসসির আকর্ষণীয় ইভেন্ট ফাইভ মিনিট ফর লার্নিং, এতে বিজয়ী হন দেলওয়ার হোসেন রনি।
আড্ডায় উপস্থিত ছিলেন জেডএসসির আহবায়ক তারেক আহমদ, সদস্য সচিব রুহুল আমিন, সাবেক সভাপতি হোসাইন আহমদ, সাকিব আল হাসান, অনারারী মেম্বার এইচ এন ইমরান, হাবিবুর রহমান, তানভীর আল হাসান, সদস্য এমাদ উদ্দিন, বাহার উদ্দীন নাসীম, শাহিন আহমদ, এমদাদ আহমদ, পাপলু, মাহফুজ লস্কর, রেজাউল করিম বিহারী, মিশকাতুর রহমান, জে এফ চৌধুরী ফাহিম, পিয়ার মাহমুদ, ইসমাইল হোসেন খান দিদার, কাজী জাকির, ইশতিয়াক হাসান, দেলওয়ার হোসেন রনি, মিজান, হেলাল, আহমদ শাহ তামিম, আলমগীর সানি, মাহমুদুল, মিজান, শাফিউল, মারুফ, সাব্বির, নুরুল আমিন, আরিফ, তৌসিফ, ইয়াহইয়া প্রমুখ।