
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ফাজিল ৩য় বর্ষের ছাত্র কাওছার আহমদ সড়ক দূর্ঘটনার শিকার হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে সোমবার মধ্যরাতে মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, গত ১৩ জুলাই তার নিজ এলাকা জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে কাওছার গুরুতর আহত হন। গত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলিম থেকে জকিগঞ্জ মাদ্রাসায় লেখাপড়া করছে সে। ভদ্র, নম্র কাওছারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক ও সহপাঠীদের মাঝে।