জকিগঞ্জে- চ্যানেল এস ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

Spread the love

জকিগঞ্জে- চ্যানেল এস ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২০/০৭/২০২০ ইং তারিখ সোমবার সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ইছামতি (ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় হলে চ্যানেল এস ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যৌথ উদ্যোগে-জকিগঞ্জের এক শত পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয় ৷ অনুষ্ঠানের সমন্বয়ক এবং বিএনপি নেতা এম এ করিম এর সভাপতিত্বে ও জামাল উদ্দিন লস্করের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মালেক আহমদ, এম এ জি বাবর, নুরুল আমিন চৌধুরী রিলন, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিম, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ নজরুল হক তাপাদার, চ্যানেল এস এর সিলেট প্রতিনিধি মঈন উদ্দিন মনজু, জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার আহমদ হোসাইন আইমান, মাওলানা আলিম উদ্দিন, মোঃ আব্দুছ ছালাম, মাওলানা শাহীন আহমদ, জুয়েল মাহমুদ, আহমদ আল জামিল, জাকির হোসেন প্রমূখ ৷

জকিগঞ্জের এক শত পরিবারকে চাল, ডাল, তৈল সহ বারটি আইটেমের ছত্রিশ কেজি পরিমান উপহার সামগ্রী প্রদান করা হয়েছে৷ অতিথি বৃন্দ চ্যানেল এস ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং অতীত ও বর্তমানের মত আরও সাহায্য সহযোগীতা করার জন্য আহবান জানান ৷ উপহার গ্রহীতাগণ উপহার সামগ্রী পেয়েও খুশী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *