মাইজগ্রামের বাবুল আহমদের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

Spread the love

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামের মরহুম হাজী মছদ্দর আলীর প্রথম পুত্র ও সেবুল আহমদের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ বুধবার বিকেল ৪ টার দিকে সিলেট নর্থইস্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন তিনি। উল্লেখ্য, কয়েকদিন থেকে নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে ভুগছিলেন বাবুল আহমদ।

রাত ৮টায় তার নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, জকিগঞ্জ সোসাইটি অব ইউ এস ইন্ক এর সভাপতি আবিদুর রহমান, বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *