
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতির সুস্থতা কামনায় ৩নং কাজলসার ইউ.পি ছাত্রলীগের দোয়া মাহফিল।
জকিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ৩নং কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান
জুলকারনাইন লস্কর, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শিহাব আহমদ, জকিগন্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার চৌধুরী সহ অন্যান্য আক্রান্ত রোগীদের সুস্হতা কামনা করে আটগ্রাম বাসষ্টেশন বাজার জামে মসজিদে ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মিলাদ শরীফও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আটগ্রাম বাসষ্টেশন বাজার কমিটির সাধারন সম্পাদক ডাঃ মাহতাব উদ্দিন, যুবলীগ নেতা বদরুল হক, মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ, ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ , সাধারন সম্পাদক মিজান আহমদ।
সহ-সভাপতি বাবর আহমদ তাপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আলম মুন্না,
মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আমান উদ্দিন আলমান। এছাড়াও উপস্থিত ছিলেন
ছাত্রলীগের মুজাম্মিল আহমদ, আব্দুর রহমান কুটিল, সালিম আহমদ বাবু, সাইদ আহমদ, জবরুল ইসলাম, তালহা আহমদ, রাজা, আলমগীর, ফাহিম, জুবের, হাসান সহ প্রমুখ।
মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করেন আটগ্রাম বাসষ্টেশন বাজার মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম।