ঢাকায় করোনা আক্রান্ত র‍্যাব সদস্য জকিগঞ্জের দিদার

Spread the love

জকিগঞ্জ টিভি:: ঢাকায় র‍্যাব হেড কোয়ার্টারে কর্মরত জকিগঞ্জের সন্তান, উপজেলার মানিকপুর ইউনিয়নের বাসিন্দা মো. দিদারুল ইসলামের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জানা গেছে, ঈদের আগের দিন থেকে দিদারের দেহে ছিলো করোনার উপসর্গ, পরে করোনা টেস্ট করা হলে ঈদের পরের দিন রেজাল্ট আসে পজিটিভ। পরে বসুন্ধরাতে শুরু হয় তার চিকিৎসা কার্যক্রম।

বর্তমানে তার শরীরে কোন উপসর্গ নেই। সুস্থতার জন্য দিদার জকিগঞ্জসহ দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, দিদার উপজেলার মানিকপুর ইউনিয়নাধীন মানিকপুর গ্রামের বাসিন্দা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *