
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে একই পরিবারে ৯জন সদস্যসহ একদিনের করোনা শনাক্ত হয়েছে ১৪জনের। এদের মধ্যে রয়েছেন কাজলসার ইউ পি চেয়ারম্যানও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে প্রেরণ করা হয়েছিলো। শনিবার রাতে রিপোর্ট আসে পজিটিভ।
এদিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, নতুন সনাক্ত হওয়া সবার বাড়ি লকডাউন করতে পুলিশ কাজ করছে।
নতুন করোনা শনাক্তকৃতরা হলেন- ১। মো শিহাব উদ্দিন (৩৮) গ্রাম আনন্দপুর
২। ফারুক আহমদ (৫২) গ্রাম আনন্দপুর
৩। খালেদ আহমদ চৌধুরী (৩০) গ্রাম আনন্দপুর
৪। নাছিমা আক্তার (৩৮) গ্রাম আনন্দপুর
৫। শাসছুন নাহার (২২) গ্রাম আনন্দপুর
৬। কামরুন নাহার (২০) গ্রাম আনন্দপুর
৭। সোমাইয়া (১৮) গ্রাম আনন্দপুর
৮। নাফিস (৪) গ্রাম আনন্দপুর
৯। জাকারিয়া (১২) গ্রাম আনন্দপুর
১০। মো মনসুরুল হক (৪৮) ইউএনও অফিস জকিগঞ্জ
১১। মো হুমায়ুুন (২৭) এসিল্যান্ড অফিস, জকিগঞ্জ
১২। আতাউর রহমান আজাদ (৫০) ইউএসও অফিস, জকিগঞ্জ
১৩। মো আব্দুল হালিম (২১) পিরেরচক
১৪। জুলকারনাইন লস্কর (৬০) চেয়ারম্যান, কাজলসার ইউনিয়ন।
জকিগঞ্জে এ নিয়ে মোট করোনা আক্রান্ত হলেন ৩৯জন।