জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশেন্দ্র কুমার রায়ের মৃত্যু ; বিভিন্ন মহলের শোক

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নাধীন তিরাশী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুশেন্দ্র কুমার রায় (৭৫) আজ পরলোকগমন করেন।

স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে আজ সকাল ১১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে, বিকেলে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাহিত করা হয়।

এদিকে, সুশেন্দ্র রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংসদ হাফিজ অাহমদ মজুমদার, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. খলিল উদ্দিন, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *