জকিগঞ্জে ৫৩৭ মসজিদে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের ৫৩৭টি মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণী কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দৈনন্দিন ব্যয় নির্বাহে বিভিন্ন উপজেলার মতো জকিগঞ্জে ৫৩৭টি মসজিদের মধ্যে ৫হাজার টাকা করে চেক বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা বিজন কুমার সিংহ।

আজ শনিবার সকাল ১১ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথম ধাপে জকিগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ সদর ইউ/পি ও খলাছড়া ইউ/পির বিভিন্ন মসজিদ কতৃপক্ষের হাতে চেক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দীন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মাও আব্দুস সবুর, ইসলামিক ফাউন্ডেশন জকিগঞ্জ এর ফিল্ড সুপারভাইজার নুরুল ইসলাম প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *