
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার শিক্ষক, কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান অসুস্থ। শারীরিক দুর্বলতাজনিত কারনে এ বছর ঈদের নামাজেও ইমামতিত্ব করতে সক্ষম হননি তিনি।
শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।