
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা “সুবাস” এর পক্ষ থেকে ২৩মে সকাল ১০ ঘটিকায় সুবাস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ আছলাম হোসেন এর বাড়িতে ২য় বারের মত ১০০টি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে ঈদ উপহার ও ২০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর, ইছাপুর, দরিয়াবাদ ও ইলাবাজ গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত তালিকা করে ১০০ টি পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রি প্যাকেট করে উপহার হিসেবে ঘরে ঘরে পৌছে দেয়া হয়। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুবাস এর সাধারন সম্পাদক মোহাম্মদ সামছুল হক, কার্যকরী সদস্য মো কবির আল মাহমুদ, সিলেট সদর আঞ্চলিক উপকমিটির অর্থ সম্পাদক সৈয়দ আলী হোসেন, জকিগঞ্জ আঞ্চলিক উপকমিটির কার্যকরী সদস্য মো আয়নুল হক প্রমূখ।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় পবিত্র ঈদকে সমানে রেখে “সুবাস”র জরুরী তহবিল থেকে ও সদস্যদের স্বেচ্ছায় দেয়া অর্থ দিয়ে ময়দা, তেল, সেমাই ও চিনি প্যাকেট করে ১০০টি পরিবারের মুখে পৌঁছে দেয়া হয়।