মুক্তমন বীরশ্রী’র ঈদ সামগ্রী বিতরণ

Spread the love

করোনা ভাইরাস পরিস্থিতিতে গোটা বিশ্বে বিরাজ করছে আতঙ্ক। যার দরুন সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন অবস্থায় তাদের পরিবার নিয়ে পড়েছে নানা উৎকন্ঠা ও খাদ্য সংকটে। সামগ্রিক দিক বিবেচনা করে তরুণদের নিয়ে গঠিত মুক্তমন বীরশ্রী’র উদ্যোগে ২৮ রামাদান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রী পৌঁছে দিতে উপস্থিত ছিলেন মুক্তমন বীরশ্রী’র সভাপতি নাহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক নাইমুল ইসলাম, সদস্য জামাল আহমদ, ওলিউর রহমান, রাহিম আহমদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, মুক্তমন বীরশ্রী ২০১৮ সালের জুলাই মাসে যাত্রা শুরু করা মানবিক এই সংগঠনটি শিক্ষাবিস্তার ও আর্তমানতবার সেবায় নিরব বিপ্লব চালিয়ে যাচ্ছে। মুক্তমনকে যারা সহযোগিতা করে যাচ্ছে তাদের প্রতি মুক্তমন পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *