
নোমান আহমদ : বারহাল ইউনিয়নের সেবামূলক সামাজিক সংগঠন নিজগ্রাম আল-আমিন ইসলামি কাফেলার উদ্যোগে ও নিজগ্রামের প্রবাসীদের অর্থায়নে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ ২৩ মে শনিবার বারহাল ইউনিয়নের নিজগ্রামের কর্মহীন অসহায় ৯০টি পরিবারের মাঝে ঈদ উপহার স্বরুপ চাল, ডাল, তেল, ময়দা, সেমাই, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা শামীম আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।