জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Spread the love

২০ মে (২৬ রমজান) জকিগঞ্জ উপজেলার প্রায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬৫০ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সংগঠনের ৯টি ইউনিয়ন ও পৌরসভা প্রতিনিধিদের মাধ্যমে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন – সংগঠনের সাবেক নির্বাচন কমিশনার ফরিদ উদ্দিন, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ,ছাত্রলীগ নেতা আবিদ চৌধুরী,বারঠাকুরী ইউনিয়ন প্রতিনিধি আফজল হোসেন, সুলতানপুর ইউনিয়ন প্রতিনিধি মুছলে আহমদ চৌধুরী(মাসুম), কাজলসার ইউনিয়ন প্রতিনিধি সাদ্দাম হোসেন।

উল্লেখ্য, করোনা সংকট মোকাবেলায় এসোসিয়েশনের পক্ষ থেকে যুক্তরাজ্যে একটি ত্রাণ তহবিল কমিটি গঠন করা হয়। সংগঠনের সাবেক সভাপতি কামাল এমসি রহমানকে প্রধান সমন্বয়ক করে গঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যারা হলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌছ, সাধারণ সম্পাদক আবুল হোসেইন, ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবাল, মাওলানা ময়নুল হক চৌধুরী ও সিলেট ভয়েসের ব্যাবস্থাপনা সম্পাদক ফজলে আহমদ চৌধুরী একলিম।

এছাড়া এই ত্রাণ তহবিলে সার্বিক সহযোগিতা করেছেন, সংগঠনের সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সহ-সভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম, জাহাঙ্গির চৌধুরী, সৈয়দ মতলুব রেজা, জুবায়ের আহমদ জীবান, শরফুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, লিটু আহমদ, শাহান চৌধুরী, এনায়েত হোসেন চৌধুরী, শাকিল সাইদ চৌধুরী, মো. জয়নাল আবেদিন, দেলোয়ার হোসেন, ইকবাল আহমদ, আহমেদ সাদিক তারেক, কামরুল ইসলাম, মাওলানা কাজী ইমদাদুল হক, মো. কামাল আহমদ, কাজী খালেদ আহমদ, আব্দুল গফফার, মঈন উদ্দিন, মাওলানা আব্দুল করিম, কাজী আব্দুর রহমান, জাহেদ আহমদ, মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, আজিজুর রহমান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *