
করোনা ভাইরাসের কারনে কর্মহীন, অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দ্বিতীয়বারের মত মাদারখাল ইয়াং ক্লাবের উদ্যোগে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মাদারখাল চৌমুহনীতে ক্লাবের কার্যালয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে ১৩৩ টি পরিবারে মাদারখাল ইয়াং ক্লাবের সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
মাদারখাল ইয়াং ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসের সিএ এমএ ফাত্তাহ এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুশংকর পাল।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারখাল ইয়াং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: আকরাম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট মুরব্বি মাদারখাল ইয়াং ক্লাবের উপদেষ্টা সিরাজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি নেজাম উদ্দিন, বাংলাদেশ পুলিশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মাদারখাল ইয়াং ক্লাবের কৃতি ফুটবলার আমিরুল ইসলাম মান্না, খলাছড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুল গফুর, বিশিষ্ট মুরব্বি হাজী জালাল উদ্দিন, হাজী মহররম আলী, সমাজসেবক একে আজাদ, মাদারখাল ইয়াং ক্লাবের সাবেক অধিনায়ক আনোয়ার হোসেন, ক্লাবের সদস্য সাবেক কৃতি ফুটবলার খালেদ আহমদ, ফারুক আহমদ, সাদিক আহমদ, রেজাউল হক, সাহেদ আহমদ,রানু, আফতাব, তামিম, শাহেদসহ ক্লাবের অন্যান্য অনেক সদস্য।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদারখাল ইয়াং ক্লাবের সাধারন সম্পাদক মিছবাহ উদ্দিন ও ইমরান হোসেন।
ওসি তদন্ত সুশংকর পাল করোনা ভাইরাসের সময় ভীত বা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে চলতে পরামর্শ দেন। অকারনে কাউকে বাড়ির বাইরে বের না হওয়া, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশী করে পানি পান করা, ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খাওয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এমন এক দূর্যোগ মূহুর্তে সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাদারখাল ইয়াং ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, উক্ত ক্লাবের পক্ষ থেকে বিগত ১১ এপ্রিল ২০২০ প্রথম পর্যায়ে এরকম ৮৩ টি পরিবারে বাড়ি বাড়ি গিয়ে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।