
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে আরো দুজনের। এদের মধ্যে একজন পল্লী বিদ্যুতের লাইনম্যান জাহাঙ্গীর আলম এবং রতনগঞ্জ এলাকার রাসেল আহমদ।
জাহাঙ্গীরের দেহে করোনার উপসর্গ থাকলেও উপসর্গহীন রাসেল।
এ নিয়ে জকিগঞ্জে মোট করোনা শনাক্ত হলো ৯জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের বাড়ি লকডাউন করা হচ্ছে।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর। আর রাসেল উপজেলার রতনগঞ্জ এলাকার বাসিন্দা। উল্লেখ্য, রাসেল দুইদিন পূর্বে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন।