
মহামারী করোনা দুর্ভোগে গোটা বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে, নিজেদের রক্ষা করতে যখন সবাই ব্যস্ত। যখন অসুস্থ হলে আপনজন কেউ পাশে থাকেনা, এমনকি মৃত্যুর পরেও কাছে আসেননা অনেক প্রিয়জন। ঠিক সেই সময়ে কিছু মানবতার ফেরিওয়ালা সাহায্য নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে।
মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে বুকে ধারণ করে তারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন অসহায়দের জন্য। মহামারী করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত গোটা দেশ। রাস্তাঘাট দোকানপাট গাড়ি ঘোড়া সব বন্ধ। এতে অনেকেই পরেছেন চরম বিপাকে, বিশেষকরে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন।
এরা না পারেন কারো কাছে হাত পাততে, না পান এরা কারো অনুদান। দিনের পর দিন এদের চুলায় আগুন না জ্বললেও তারা হাত পাতেন না কারো কাছে। এমন মানুষদের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন।
জকিগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র হাজী খলিল উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সোহেল ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমদের সার্বিক সহযোগিতায় যিনি ইতিমধ্যেই শতাধিক পরিবারকে নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে সহযোগিতা করেছেন। সেইসাথে মাস্ক, হাত ধোয়ার সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন অসহায় পরিবারের মধ্যে। হাটে- বাজারে নিয়মিত লিফলেট বিতরণ করে জনসচেতনতা বৃদ্ধিতে চেষ্টা চালিয়েছেন। এ ছাড়াও তাঁর অধীনস্থ কর্মীদের এলাকার খোঁজখবর নিয়ে সাধ্যমতো সহযোগিতা করছেন।
জকিগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী খলিল উদ্দিন
নুরুল আমিন সম্পর্কে বলেন
” একনজন তরুণ ছাত্রনেতা হিসেবে নরুল আমিন সকলের কাছে অনুকরণীয়। সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, কর্মীদের প্রতি ভালবাসা, আদর্শের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা আমাদের গর্বিত করে।”
পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সোহেল বলেন- ” নুরুল আমিন ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে পৌরসভায় কাজ করে যাচ্ছে। জাতির এ দুর্যোগকালীন সময়ে মানবতার জন্য তাঁর তৎপরতা সত্যিই প্রসংশনীয়। আল্লাহর কাছে দোয়া করি যেনো নুরুল আমিনের মাধ্যমে পৌরসভায় ছাত্রলীগের কার্যক্রম আরো জোরদার হয়।”
” আমি একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে দাঁড়াতে যেকোনো প্রয়োজনে নুরুল আমিনকে পাশে পেয়েছি। মানবতার সেবায় তৎপর ছোট ভাইটি পৌরসভায় ছাত্রলীগের ইমেজকে আরো উজ্জ্বল করুক এটাই প্রত্যাশা “- বলেছিলেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমদ।
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা সেই সকল নেতাকর্মীদের প্রতি যারা নূরুল আমিনের মতো দেশপ্রেমী ও মানুষকে ভালোবাসার মনের অধিকারী।
মোঃ রেজাউল করিম
বাংলাদেশ ছাত্রলীগ
জকিগঞ্জ পৌরসভা শাখা।