
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ পৌর এলাকার সাকরপুরস্থ নিজ বাড়িতে লকডাউনে রয়েছেন করোনা শনাক্ত রোগী ফখরুল। বাড়িতে থেকেই চলছে তার চিকিৎসা।
৫মে মঙ্গলবার বিকেলে উপহার সামগ্রী নিয়ে ফখরুলের বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব। উপহারসামগ্রীতে ছিলো চাল, ডাল, তেল, আলু, খেজুর, আনারস, মাল্টা, আপেল ও তরল দুধ।
সাদমান সাকিব বলেন- ‘করোনা সংক্রমণ রোধে এই সংকটের শুরু থেকেই মানুষকে সচেতন করতে নিজ উদ্যোগে নানা কার্যক্রম পরিচালনা করছেন তিনি, এখনোও তা অব্যাহত রয়েছে। অনেক মানুষকে লিফলেট তৈরি করে বিতরণের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার কিনে দিয়েছি। মাঝে মধ্যে সাধ্যমত একটু হলেও মানবিক সহায়তার চেষ্টা করে যাচ্ছি।’