
জকিগঞ্জ টিভি:: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রদত্ত সুরক্ষা সামগ্রী হাতে পেয়ে যেন নতুন উদ্যম আর প্রাণচাঞ্চল্যের খোরাক পেয়েছে জকিগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এভাবেই প্রকাশ করেন উজ্জীবিত হওয়ার গল্প।
‘প্রস্তুত জকিগঞ্জ থানা পুলিশ। প্রস্তুত সাদা পোষাকে করোনা যোদ্ধারা। করোনার মোকাবেলার জন্য সকল প্রস্তুতি নিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ। মাননীয় পুলিশ সুপার, সিলেট জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নিকট হতে প্রাপ্ত সুরক্ষা সামগ্রী পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ নব উদ্যমে উজ্জীবিত হয়েছে, পেয়েছে প্রাণচাঞ্চল্য। করোনা মোকাবেলায় জকিগঞ্জ সাদা পায়রার দল সদা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার, সিলেট মহোদয়কে।’