জকিগঞ্জে করোনা আক্রান্ত আরো ৩জন ; নেই উপসর্গ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলায় আরো নতুন তিন জন করোনায় অাক্রান্ত হয়েছেন। তারা হলেন জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হাসিনা বেগম, সিনিয়র নার্স শিউলী সরেন ও প্রধান অফিস সহকারী তাজুল ইসলাম সুমন।

২৫ এপ্রিল জকিগঞ্জ থেকে ৩৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল এর মধ্যে এই তিনজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

উল্লেখ্য, ২৪ এপ্রিল জকিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন হাসপাতালের স্টোর কিপার অাব্দুল হান্নান। পরে, ডা. আব্দুল আহাদের এটেনডেন্স ফখরুল ইসলামের করোনা পজেটিভ ধরা পড়ে ১ মে। নতুন আক্রান্ত তিনজন আগে থেকেই হােমকোয়ারেন্টাইনে ছিলেন। কারো উপসর্গ না থাকায় তারা বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *