
করোনা ভাইরাস পরিস্থিতিতে গোটা বিশ্বে বিরাজ করছে আতঙ্ক। যার কারণে সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন অবস্থায় তাদের পরিবার নিয়ে পড়েছে নানা উৎকন্ঠা ও খাদ্য সংকটে। সামগ্রিক দিক বিবেচনায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জকিগঞ্জের নয়টা ইউনিয়ন সহ একটা পৌরসভায় উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর ও সাধারন সম্পাদক আবু ছায়িদ মো. আশিকের নেতৃত্বে অদ্য ৪ মে রবিবার দুপুর ১ টার সময় জকিগঞ্জ ডাক বাংলায় সকল শাখা তালামীযের প্রতিনিধি গণের হাতে বণ্টন করার জন্য উপহার সামগ্রী দেয়া হয়।

জকিগঞ্জ উপজেলাব্যাপী খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ আব্দুন নাসের, উপজেলা তালামীযের সহ সাধারন সম্পাদক আহমদ হোসাইন আইমান, পৌর তালামীযের সহ সভাপতি জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ইমন, উপজেলা তালামীযের অর্থ সম্পাদক খলিলুর রহমান, অফিস সম্পাদক সাদিকুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম সদস্য আবুল কামাল উজ্জ্বল সহ উপজেলা শাখাধীন সকল শাখার প্রতিনিধিগণ।
হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর পরিবারবর্গের সহযোগিতা সহ দেশ বিদেশের অনেক ব্যক্তিগণ সহযোগিতা করছেন। সবার প্রতি জকিগঞ্জ উপজেলা তালামীয কৃতজ্ঞতা প্রকাশ করছে। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত অসহায় মানুষের পাশে থাকতে প্রস্তুত রয়েছে জকিগঞ্জ উপজেলা তালামীয।
বিজ্ঞপ্তি