
জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্কের সভাপতি মো:আবিদুর রহমানের শাশুড়ী আলিফজান নেছা(৮৫) বার্ধ্যক্ষজনিত রোগে আজ বিকাল ৬ টায় নিউইয়র্কের মেডোপার্ক রিহাব সেন্টারে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিওন।
বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ও জকিগন্জ সোসাইটির সমন্বয়ে মরহুমার নামাজের জানাজা আগামী ৫ মে মঙ্গলবার সকাল ১০ টায় ওজনপার্কের দেশী সিনিয়র সেন্টারে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে বাংলাদেশ সোসাইটির নিউজার্সী মার্লবরো কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশ সোসাইটি, জকিগন্জ সোসাইটি ও জকিগঞ্জ টিভি’র ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদ মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।