বিপাকে পড়া মানুষের পাশে দাঁড়ালো জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে

Spread the love

জকিগঞ্জ টিভি:: ইংল্যান্ড প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে। দেশে যে কোন দুর্যোগময় পরিস্থিতি সৃষ্টি হলে সহযোগিতার হাত প্রসারিত করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে বন্দী জকিগঞ্জের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় দুই হাজার মানুষের মাঝে চলছে তাদের খাদ্য সামগ্রী বিতরণ। বৃহস্পতিবার সংগঠনের দায়িত্বশীলরা খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন। যা চলবে শুক্রবার পর্যন্ত।
এছাড়া জকিগঞ্জ থানা পুলিশের সহায়তা তহবিলেও ৫৩ টি ত্রাণের প্যাকেটও দেয়া হয়েছে।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, লবণ ১ কেজি ও একটি সাবান৷ বৃহস্পতিবার সকাল ১০টায় ১৬টি ট্রাকে করে মালামাল নিয়ে জকিগঞ্জে উপস্থিত হন সংগঠনের দায়িত্বশীলরা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সংগঠনের সাবেক নির্বাচন কমিশনার ফরিদ উদ্দিন, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ থাকার অফিসার ইনচার্জ মির মোহাম্মাদ আব্দুন নাসের, ভাইস চেয়ারম্যান মাওলানা মো আব্দুস সবুর প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী।

উল্লেখ্য, করোনা সংকট মোকাবেলায় এসোসিয়েশনের পক্ষ থেকে যুক্তরাজ্যে একটি ত্রাণ তহবিল কমিটি গঠন করা হয়। সংগঠনের সাবেক সভাপতি কামাল এমসি রহমানকে প্রধান সমন্বয়ক করে গঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যারা হলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌছ, সাধারণ সম্পাদক আবুল হোসেইন, ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবাল, মাওলানা ময়নুল হক চৌধুরী ও সিলেট ভয়েসের ব্যাবস্থাপনা সম্পাদক ফজলে আহমদ চৌধুরী একলিম।

এছাড়া এই ত্রাণ তহবিলে সার্বিক সহযোগিতা করেছেন, সংগঠনের সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সহ-সভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম, জাহাঙ্গির চৌধুরী, সৈয়দ মতলুব রেজা, জুবায়ের আহমদ জীবান, শরফুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, লিটু আহমদ, শাহান চৌধুরী, এনায়েত হোসেন চৌধুরী, শাকিল সাইদ চৌধুরী, মো. জয়নাল আবেদিন, দেলোয়ার হোসেন, ইকবাল আহমদ, আহমেদ সাদিক তারেক, কামরুল ইসলাম, মাওলানা কাজী ইমদাদুল হক, মো. কামাল আহমদ, কাজী খালেদ আহমদ, আব্দুল গফফার, মঈন উদ্দিন, মাওলানা আব্দুল করিম, কাজী আব্দুর রহমান, জাহেদ আহমদ, মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, আজিজুর রহমান প্রমুখ।
সার্বিক সহযোগীতা করেন: মুছলে আহমদ চৌধুরী মাছুম, আবিদ চৌধুরী,আফজল হোসেন,সাদ্দাম হোসেন,মাওঃ আফতাব উদ্দিন প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *