নির্যাতিতা এক বৃদ্ধা মা’কে ঘরে ফিরিয়ে নজির গড়লেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে মা ডেকে এক বৃদ্ধা মহিলাকে ঘরে ফিরিয়ে নজির স্থাপন করেছেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
জানা গেছে, ৯ নং মানিকপুর ইউনিয়নের জনৈক বৃদ্ধাকে ছেলে ও পুত্রবধূ কর্তৃক বাড়ি থেকে বের করে দেওয়াসহ নানাবিধ নির্যাতনের অভিযোগ পেয়ে সেখানে ছুটে যান মানবিক পুলিশ অফিসার সুদীপ্ত রায়।

এই বৃদ্ধার ছেলেদের ভাষ্য হতবাক করার মত। তারা তাদের মায়ের কোন দায়িত্ব নিতে রাজি নয় তো বটেই বরং নানা প্রকার অশ্লীল অসংলগ্ন কথাবার্তা বলে উল্টো মায়ের উপর বিভিন্ন অভিযোগ তুলে।

নির্যাতিতা এই বৃদ্ধাকে মা ডেকে ঘরে তুলে দেন এবং দুই ছেলেসহ ছেলের বউদেরকে সর্তক করে আসেন সুদীপ্ত রায়। ভবিষ্যতে মায়ের কোন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক পুলিশের এমন ভূমিকায় সচেতন এলাকাবাসী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
বসবাসরত বাড়ির পুরো জায়গাটি মায়ের নামে থাকা সত্বেও ছেলেদের এমন অমানবিক আচরণে হতবাক হন উপস্থিত সবাই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *