
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে করোনা ভাইরাসে এক ব্যক্তি শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তথ্যটি জকিগঞ্জ টিভিকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী।
জানা যায়, করোনা শনাক্ত হওয়া ঐ ব্যক্তি দীর্ঘদিন থেকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপারের দায়িত্ব পালন করছিলেন। তার বয়স আনুমানিক ৫৫বছর। তিনি সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত শনাক্ত রোগীকে সিলেটে পাঠানো হচ্ছে।