৪০ টি পরিবারে উপহারসামগ্রী পৌঁছে দিলো স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা ‘সুবাস’

Spread the love

জকিগঞ্জ টিভি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত- ‘সেবা-ই আমাদের লক্ষ্য, আমরা ধূমপানমুক্ত’ শ্লোগানকে সামনে নিয়ে বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা ” সুবাস ” জরুরী তহবিল থেকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন ৬নং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত তালিকা করে ৪০টি পরিবারের কাছে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে।

২২এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকায় ৫ কেজি চাল ও ২ কেজি আলু প্যাকেট করে উপহার সামগ্রি হিসেবে পৌঁছে দেয়া হয়।

সুবাস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ আছলাম হোসেন এর দিকনির্দেশনায় উপহার সামগ্রি পৌঁছে দেয়ার দায়িত্বে ছিলেন সুবাস এর সদস্য মো কবির আল মাহমুদ, সৈয়দ আলী হোসেন, হারুনুর রশিদ, সৈয়দ সিপন প্রমূখ।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *