জকিগঞ্জ টিভি :: নোমান আহমদ, বারহাল প্রতিনিধি : বারহাল ইউনিয়নের একমাত্র রেজিস্টার্ড ভুক্ত সামাজিক সংগঠন ‘বারহাল মিলেনিয়াম ক্লাব’ এর প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবাসী হোসেন আহমদ চৌধুরী, সিপন আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন ও রায়হান আহমদ চৌধুরী এবং সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২১ এপ্রিল মঙ্গলবার বারহালে বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন অসহায় ৯০ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহ-সভাপতি সোপান আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবজল আহমদ, মুহিবুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন তালুকদার কয়ছর আহমদ, জাকির আহমদ, শাহান আহমদ তালুকদার, কামিল আহমদ, তানভীর আহমদ, রুহেল আহমদ প্রমুখ।