নোমান আহমদ, বারহাল প্রতিনিধি : শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাসান আহমদ চৌধুরীর অর্থায়নে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২৩এপ্রিল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে বারহাল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের (কচুয়া গ্রাম ব্যাতিত) কর্মহীন অসহায় ৩০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

হাসান আহমদ চৌধুরী জানান, আমি চলতি সপ্তাহে প্রথম ধাপে বারহাল ইউনিয়নের লকডাইনে থাকা পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবং আজ দ্বিতীয় ধাপে বারহালের ৩০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামী সপ্তাহে তৃতীয় ধাপে কচুয়া গ্রাম সহ বারহাল ইউনিয়নের কর্মহীন অসহায় আরও পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবো।