নিজ মালিকানাধীন ৪৫টি বাসা ও দোকান ভাড়া মওকুফ করলেন জকিগঞ্জের খুরশেদ আলম

Spread the love

জকিগঞ্জ টিভি:: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামের বাসিন্দা, সৌদি আরব প্রবাসী খোরশেদ আলম নিজ মালিকানাধীন জকিগঞ্জের কালিগঞ্জ ও রতনগঞ্জ বাজারের দোকান কোটা ও সিলেট তামাবিল রোডস্থ দোকান কোটা এবং সিলেট উপশহরস্থ বাসার চলতি মাসের ভাড়া মওকুফ করে নজির স্থাপন করেছেন।

সোমবার (৩০মার্চ) খোরশেদ আলম জকিগঞ্জ টিভিকে এই তথ্য নিশ্চিত করেন।
জকিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ বাজারের ছাত্তার এন্ড ছায়রা ম্যানসনে ৪ টি, রতনগঞ্জ বাজারে আলম ম্যানসনে ২৮ টি, সিলেটস্থ আলম ট্রেড ইন্টারন্যাশনাল তামাবিল রোড ৫ টি ও আলম ভিলা এইচ ব্লক উপশহর ৮ টি বাসার প্রত্যেক কে খোরশেদ আলম চলতি মাসের ভাড়া পরিশোধ না করার জন্য বলেছেন।

খোরশেদ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সরকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে, আমাদের বাসা ও মার্কেটের সব দোকানের চলতি মাসের ভাড়া মওকুফ করেছি। পাশাপাশি সারা দেশের বাড়িওয়ালাসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *