জকিগঞ্জে ১০টাকা কেজি দরে চাল দিচ্ছে খাদ্য অধিদপ্তর

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজি দরে হত দরিদ্রদের মাঝে খাদ্য শস্য বিতরন করা হয়েছে।

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাজুড়ে চলছে এর কার্যক্রম। জানা গেছে- প্রতি রবি, সোম ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বিক্রয়।

এদিকে, গতকাল উপজেলার কালিগঞ্জস্থ ডিলার মেসার্স খলিল ট্রেডার্সে প্রকল্পের উদ্বোধনকাল উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য ও কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সওদাগর সেলিম, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তফা উদ্দিন, খাদ্য বান্ধব ডিলার পরিচালক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *