‘হিরো আলম’ সোশাল মিডিয়ায় “ট্রল” শব্দটার সাথে জড়িত থাকা প্রথম সারির একজন।
মানবিক আর মনুষ্যত্ব’র দিক থেকে তাঁকে হিরো বলতেই হবে। এখন না পূর্বেও এমন অনেক মানবিক কার্জকালাপ করেছেন তিনি, তবুও আমাদের হাত থেকে ছাড় পাননি, অথচ দেখুন দেশের ফ্লিম ইন্ডাস্ট্রির বড় বড় হিরো ঘরে বসে শুধু স্ট্যাটাস আর লাইভ নিয়ে ব্যস্ত।
করোনাভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব লণ্ডভণ্ড। এর আঁচ এসে লেগেছে বাংলাদেশেও। কার্যত দেশ অচল থাকায় দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে অমানিশার অন্ধকার। ‘হ্যান্ড টু মাউথ’ বা যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন অবস্থায় নিজ বাড়িতে খেয়ে না খেয়ে কাটাচ্ছে। অনেকেই এগিয়ে আসছে এমন দরিদ্র মানুষের পাশে। এবার এগিয়ে এলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নিজ জেলা বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রাম এলাকার ৫০০ দরিদ্র মানুষের মধ্যে চাল ডাল নিত্যপণ্যসহ বিতরণ করেছেন হিরো আলম।
হিরো আলম কালের কণ্ঠকে বলেন, ‘আমার খুব একটা সামর্থ নেই। আমি যা পেরেছি করেছি। তবে আমি চাই যে সমাজের বিত্তবানরা মানুষেরা এগিয়ে আসুক। আমি তাদের উদ্দেশে বলতে চাই আপনারা তো অনেক আয়, ইনকাম করেন কিন্তু মানুষের উপকারে তো আসেন না,ম আল্লাহ সুযোগ করে দিয়েছেন এখন সবাই এগিয়ে আসুন।
হিরো আলম বলেন, আমি সামান্য মানুষ হতে পারি। কিন্তু আমি তাদের দুঃখ বুঝি কারণ আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। এখন হয়তো কিছুটা আল্লাহ দিয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন সেই সামর্থ অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
স্যালুট আপনাকে 😍
নোমান আহমদ
প্রতিনিধি,জকিগঞ্জ টিভি