অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালো জকিগঞ্জ উপজেলা প্রশাসন

Spread the love

জকিগঞ্জ টিভি:: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের ন্যায় জকিগঞ্জ উপজেলা জুড়ে রয়েছে বাড়তি সতর্কতা। মাইকিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে, করা হয়েছে বারণ। নিত্যপ্রয়োজনীয় ব্যতীত উপজেলার প্রত্যেকটি বাজারের দোকানপাটও বন্ধ।

করোনা ঠেকাতে নেয়া এই পদক্ষেপগুলো প্রভাব ফেলেছে দিনমজুর এবং অসহায় পরিবারগুলোতে। রোজ আনে রোজ খায়, এমন মানুষগুলো পড়েছে চরম বিপাকে। এবার, তাদের পাশে দাঁড়ালো জকিগঞ্জ উপজেলা প্রশাসন।
২৮মার্চ শনিবার, উপজেলার বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারগুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকিব, পৌর মেয়র খলিল উদ্দিন, এস.আই. আশ্রাব প্রমূখ। উল্লেখ্য, প্রতি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১টি সাবান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *