
জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে সামর্থ্য অনুযায়ী সমস্যা মোকাবেলায় এগিয়ে আসবে এমন সমাজকর্মী তৈরির লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে অরাজনৈতিক প্লাটফর্ম ‘সেভ জকিগঞ্জ’।
সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মহৎ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। আগামী শুক্রবার জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিপদগ্রস্তদের জন্যে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হবে তারা।
প্রতি মহল্লায় অস্বচ্ছল ২০ পরিবারে পৌঁছে দেয়া হবে খাদ্য সামগ্রী। প্রত্যেক পরিবার পাবে- ১. চাল ২. ডাল ৩. আটা ৪. পিঁয়াজ ৫. আলু ৬. তেল ও ৭. সাবান।
কঠিন পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশীদের প্রতি ভালোবাসা প্রকাশের এই প্রচেষ্টায় শরীক থাকতে চাইলে নিম্নোক্ত নাম্বারে টাকা পাঠানো যাবে-
বিকাশ (পার্সোনাল)
01712216020 – ইমদাদুর রহমান চৌধুরী
01629282047 – মুখলিছুর রহমান
01718132101 – জামাল আহমদ।
চলতি হিসাব নং-
20501040100371508
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিলেট শাখা।