
জকিগঞ্জ টিভি:: সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদরাসায় অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৪মার্চ শনিবার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নাধীন সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদরাসায় দীর্ঘদিনের সুপারিন্টেন্ডেন্ট আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুঁড়ি -এর অবসরোত্তর ও জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ লোকমান উদ্দিন চৌধুরীর সম্মানে সংবর্ধনা সভা আয়োজিত হয়।
মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট (বর্তমান) মাওলানা মোঃ কুতবুল আলম ও সহকারি শিক্ষক আমাল হোসেন এর সঞ্চালনা ও মাদরাসার পরিচালনা পর্ষদ এর সভাপতি বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম চৌধুরী পানু এর সভাপতিত্বে শুরুতে ক্বোরআন তেলাওয়াত করে দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদুর রহমান। না’তে রাসূল পরিবেশন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জাবের আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মাদরাসার স্টুডেন্ট কেবিনেট প্রধান ও ভি.পি. দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী হাফিজ মোশতাক আহমদ।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন সংবর্ধিত অতিথি মোঃ লোকমান উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী অতিথির উদ্দেশ্যে কর্মরত শিক্ষকদের পক্ষে মাওলানা মাসুক আহমদ, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী হাদিয়াতু ফেরদৌস, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মাওলানা মোঃ ইমদাদুর রহমান (২০০৬ দাখিল ব্যাচ), মোঃ হিফজুর রহমান (১৯৯৯ দাখিল ব্যাচ) বক্তব্য রাখেন।
পরিবারের পক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সুপার মহোদয়ের বড় ছেলে মোঃ শাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকীম, প্রবীণ শিক্ষক মোঃ আব্দুস সোবহান, প্রবীণ শিক্ষক মোঃ মতিউর রহমান চৌধুরী, ক্যাডেট হোম জকিগঞ্জের প্রিন্সিপাল শুভ্র কান্তি দাস চন্দন, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুস সবুর, গুরুসদয় স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারি বিশ্বাস, গণিপুর কামালগঞ্জ স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ আজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাকিম আলী হায়দার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।