
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার সকল পরিবেশকদের নিয়ে “জকিগঞ্জ উপজেলা পরিবেশক এসোসিয়েশন” নামক সংস্থার আত্মপ্রকাশ হয়েছে।
১৩ মার্চ শুক্রবার উপজেলার কালিগঞ্জস্থ শায়লা স্মৃতি হলে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা ও অভিষেক অনুষ্ঠান।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা ছালিক আহমদকে সভাপতি ও আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আব্দুস সালাম, ফয়সল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দীন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, অর্থ সম্পাদক তাহের চৌধুরী, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন, সমাজ কল্যান সম্পাদক আজমল হুসেন, কার্যকরী সদস্য-হারিছ উদ্দীন, শাহজাহান সেলিম, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, বেলাল আহমদ।

এসময় কমিটির সদস্যরা সর্বদা পরিবেশকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।