গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় সম্মাননা পেলেন ১১শিক্ষক

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় ৭ জন শিক্ষক কে বিদায়ী ও ৪ জন শিক্ষককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা মাঠে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গর্ভিনিং বডির সভাপতি জালাল উদ্দিন।

সহকারি শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর।
স্বাগত বক্তব্য রাখেন বাংলা প্রভাষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, বর্তমান অধ্যক্ষ মুস্তাক আহমদ, সাবেক শিক্ষক এম এ ফাত্তাহ, বর্তমান শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, আবু তাহের চৌধুরী, রফিকুল হাসান, ব্যবসায়ী খলিলুর রহমান, লন্ডন প্রবাসী আহমদ তোফায়েল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য জুনেদ আহমদ, শহীদুর রহমান, রেজাউল করিম রাজু, মর্তুজা আহমদ, ডা. আলী আশরাফ, ফজলে রাব্বি জাকারিয়া, তাহফিমুল হাসান, ময়নুল হক সিরাজী, জবলুর রহমান, মুজিবুর রহমান প্রমূখ ।

অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের মধ্যে সম্মাননা প্রদান করা হয় মো: আব্দুল মান্নান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা কয়েছ উদ্দিন, মো: মাহমুদ, মো: আব্দুল ফাত্তাহ, মাসুক আহমদ, আব্দুল গফফার ও মাহবুব আহমদকে। মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় মো: আব্দুস ছবুর, মো: আব্দুস শহিদ, আব্দুল মান্নান এবং আব্দুল হাছিবকে।

এ সময় বক্তারা বলেন- ‘প্রতিটি সমাজে মানুষ গড়ার কারিগরদের মর্যাদা উচ্চাসনে অধিষ্ঠিত। তারা প্রকৃত মানুষ গড়ে তুলার কাজ করে যান নিভৃতে। আর এই প্রকৃত মানুষরাই রুপায়িত হয় মানবসম্পদে।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *