
জকিগঞ্জ টিভি:: ওমানে আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন জকিগঞ্জের রারাই গ্রামের কামাল আহমদ (৫০)। বুধবার ওমান সময় দুপুর দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের আত্মীয়, লন্ডন প্রবাসী খাদেমুল ইসলাম জানান- তিনি দেশে ফেরার প্রক্রিয়ায় ছিলেন। বুধবার আকস্মিক ইন্তেকাল করেন। তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মরহুমের ইন্তেকালে এলাকায় ও প্রবাসে শোকের ছায়া বিরাজমান করছে।