
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের রতনগঞ্জস্থ জিএমসি একাডেমী স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী পলি বেগম ২ দিন থেকে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
পলি মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের সন্তান। এ ব্যাপারে পলির মা রিনা বেগম চৌধুরী জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বাহির হয়ে আর ফিরেনি সে। পলিকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।