
আবীর আল নাহিয়ান: আইডিয়াল সিক্সেসাইড কিশোর সংঘ আয়োজিত ‘আইডিয়াল সিক্সেসাইড ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল আজ ১৩ মার্চ শুক্রবার আটগ্রাম স্টেশনস্থ মাঠে অনুষ্ঠিত হয়। আহমদ আল মায়রুফের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ হোসাইন তানিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সুজন আহমদ, শফিউল ইসলাম জিদান, কাওসার আহমদ, মুসাদ্দিকুর রহমান সাদিক, আবিদুল ইসলাম, জাবের আহমদ, আনোয়ার হোসেন, কাজী লাবেক হোসেন সানি প্রমুখ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খালেদুর বাশার মাহিনের দল। রানার্সআপ হয় কাজী লাবেক হোসেন সানির দল।
এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন মুসাদ্দিকুর রহমান সাদিক। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সুজন আহমদ জকিগঞ্জ টিভিকে জানান ”প্রকৃত খেলার আনন্দ দিতে কিশোরদের নিয়ে তাদের এ আয়োজন’। সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ করতে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।