জকিগঞ্জ টিভি:: বৃহত্তর জিয়াপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর চৌধুরীর সঞ্চালনা ও উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলামের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফিজ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুহেল আহমদ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাও. আলিম উদ্দীন ও মাহতাব উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ৯নং মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মো রায়হান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা উদ্দীন, সংস্থার সহ-সভাপতি নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক শাহাব উদ্দীন সাবু, সমাজ কল্যান সম্পাদক রুনু আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক বুরহান উদ্দিন, উত্তর জিয়াপুর প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি সুব্রত দাস মণি, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সোলেমান ফকিরসহ এলাকার মুরব্বী ও যুবকসহ নানা বয়সী মানুষ।