জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী। কালিগঞ্জ বাজারের সিএন্ডবি রাস্তার উত্তর পার্শ্বে নতুন ড্রেইন নির্মান, সড়কের মধ্যখানে এসএস পাইপের কাজসহ চলমান নানা কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, সিলেট সড়ক ও জনপদের এস. ও আতাউর রহমান, ৯নং মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হুসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, কালিগঞ্জ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছালিক আহমদ, জকিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সওদাগর সেলিম, নুরুল আমিন চৌধুরী রিলন, শ্রমিক নেতা শাহজাহান চৌধুরী, আবুল হুসেন খাঁন, নোমান উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দীন, জকিগঞ্জ উপজেলা ছাত্র সমাজ নেতা রাসেল আহমদ, কাজী সালাহ উদ্দীন, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ।