
জকিগঞ্জ টিভি :: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় ‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান এর পরিচালনায় দিবসকে ঘিরে উপজেলা প্রাঙ্গণ ব্যাপি র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা তৈরীর লক্ষ্যে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ মহড়া পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ সময় দুর্যোগ মোকাবেলা এবং পূর্ব প্রস্তুতির ব্যাপারে জনসাধারণের করণীয় দিকগুলো তুলে ধরে তারা।