
নোমান আহমদ : বারহাল ইউনিয়নের বৃহত্তর সামাজিক ছাত্র সংগঠন বারহাল ছাত্র পরিষদ এর ২০২০-২০২১ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
৬ মার্চ শুক্রবার শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন এর হলরুমে বারহাল ছাত্র পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বারহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সাদিক আহমদ তাপাদার এর সভাপতিত্বে ও সদ্য সাবেক সভাপতি ছদিওল হোসাইন আহমদের সঞ্চালনায় এবং হাতিমুজ জামান চৌধুরী রুহিন এর কেরাত পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এখলাছুর রহমান, বারহাল ছাত্র পরিষদের উপদেষ্টা হাসান আহমদ চৌধুরী, উপদেষ্টা ফয়জুল ইসলাম চৌধুরী, আজীবন সদস্য প্রিন্সিপাল সাইফুর রহমান সহ পরিষদের সকল পর্যায়ের সদস্য বৃন্দ।
নির্বাচন কমিটির আটজন সদস্য যথাক্রমে মাস্টার এখলাছুর রহমান, ড.ছদিওল এম এস ইকবাল, তোফায়েল আহমদ চৌধুরী, হাসান আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী, সুমন আহমদ চৌধুরী, সাদিক আহমদ তাপাদার, ছদিওল হোসাইন আহমদ স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি উপস্থিত সকলের উপস্থিতিতে প্রতিষ্টাতা সভাপতি সাদিক আহমদ তাপাদার প্রকাশ করেন।
জাকিরুল ইসলাম কে সভাপতি ও লায়েক আহমদকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটি প্রকাশ শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।
শেষে তারেক আহমদ চৌধুরী এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।