সাহেবের বাজার প্রবাসী সমিতির অভিষেক ও স্মারকগ্রন্থ প্রকাশনা সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত সাহেবের বাজার প্রবাসী সমিতির উদ্যোগে অভিষেক ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫মার্চ, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাহেবের বাজার সংলগ্ন পশ্চিম মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান।
দেশ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ড. জালাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ইমরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন দেশ সমন্বয় কমিটির সদস্য হাফিজ আব্দুস সালাম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, ৩নং খাদিমনগর ইউনিয়ন চেয়ারম্যান দেলওযার হুসেন, স্থানীয় ওয়ার্ড সদস্য আনসার আলি।

বক্তব্য রাখেন দেশ সমন্বয় কমিটির সহ সভাপতি আব্দুল হান্নান, হাজী বেলাল আহমদ, লন্ডন প্রবাসি হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য হালিমা বেগম, নেছারুন নেছা, প্রবীণ ব্যক্তিত্ব ডা. আব্দুল হাকিম, বাজার কমিটির সাবেক সভাপতি দেলওয়ার আহমদ, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আব্দুল জব্বার, মঈন উদ্দিন, কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মোস্তফা মিয়া, লিয়াকত আলি, মাওলানা মোতাওয়াক্কিল বিল্লা, মদরিছ আলী, মামুনুর রশিদ হেলাল, নুরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে সাইফুল ইসলাম সম্পাদিত মা মাটির টানে নামক একটি সমৃদ্ধ স্মারক প্রকাশিত হয়। স্মারকে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম.পি. সহ গুণীজনের বাণী এবং লেখা স্থান পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলাম দুলাল।

অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন কার্যকরী কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন, সিনিয়র সহ সভাপতি হাজী সেবুল আহমদ, সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম সোহাগসহ প্রবাসে অবস্থানরত কমিটির সকল দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে ৭টি মাদ্রাসা এবং তিনটি দরিদ্র পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হয়।
পরে অতিথিবৃন্দ এবং প্রবাস ফেরত সদস্যদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *