শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও ঐতিহাসিক ভাষন প্রদর্শন অনুষ্ঠিত।

শনিবার সকাল এগারোটার সময় বিদ্যালয়ের হল রুলে প্রিন্সিপাল সাইফুর রহমানের সভাপতিত্বে, সহকারী শিক্ষক জাহেদ আহমদের পরিচালনায় ও ৩য় শ্রেনির ছাত্র আবিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা খালেদা আক্তার প্রমি,গজল পরিবেশন করে ৩য় শ্রেনির ছাত্র ফখরুদ্দিন মাহি, কবিতা আবৃতি করে ৫ম শ্রেনির ছাত্র সানজিদুল ইসলাম সিয়াম, দেশাত্মবোধ গান পরিবেশন করে ৫ম শ্রেনির ছাত্র নজমুদ্দিন রাহি ও রাহি আহমদ।

উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শাহিন আহমদ চৌধুরী, সাবেক সহকারী শিক্ষিকা কনিকা হক লাভলী, সহকারী শিক্ষক শারমিন আক্তার, মনোরিত দাস, সুহানা আক্তার,ইসমত আরা জান্নাতি মুন্নি, অভিভাবক সদস্য সামাদ আহমদ সহ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *