জকিগঞ্জে ৭মার্চের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে সকাল দশটায় শুরু হয় সভা। উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ বিয়ানীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *